খুলনাঞ্চল

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু নেতৃত্বাধীন অ্যাডভোকেসি বিষয়ক কর্মশালা

দেশ বাংলা ডেস্ক :

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে নগরীতে শিশু নেতৃত্বাধীন অ্যাডভোকেসি বিষয়ক একটি কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।…

সোমবার বিকেলে নগরীর বিআইএম ভবনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আদালতের আইনজীবী অ্যাডভোকেট অলিউল ইসলাম। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. তহিদুল ইসলাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া এবং ১৬টি ওয়ার্ডের চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরাম ও ধর্মীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় “ফাইভ জিরো প্লাস” নিয়ে ক্যাম্পেইনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের অধিকার সুরক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে শিশুদের অংশগ্রহণমূলক অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের নেতৃত্বের সুযোগ তৈরি করতে পারলে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় বক্তারা আরও বলেন, শিশু ও যুবদের নেতৃত্ব তৈরি করতে পারলে “ফাইভ জিরো” অর্জন সম্ভব হবে।

দেশ বাংলা নিউজ 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button