খুলনা

খুলনায় শীর্ষ সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা মহানগরের কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী ও তালিকাভুক্ত সদস্য শীর্ষ সন্ত্রাসী মো. রনি শেখ ওরফে কাবা (৩৪)-কে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি শেখের পিতা মৃত আলী হোসেন শেখ এবং মাতা শিরিনা বেগম। তিনি শেখপাড়া বাজার এলাকার আবুল সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, সিডিএমএস ও থানার রেকর্ড পর্যালোচনায় রনি শেখের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি ২০১৩ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং ২০২৫ সালের আরেকটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত।
এছাড়া, সোনাডাঙ্গা থানায় দায়ের করা ২০২৬ সালের একটি হত্যাচেষ্টা ও গুরুতর আহত করার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, রনি শেখ দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

#deshbanglanews.com

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button