খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস ও সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সাতক্ষীরা ৩৩ বিজিবি এর সমন্বয়ে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। আজ সোমবার (৩০জুন) পরিচা্লিত অভিযানে সাতক্ষীরা কলারোয়া’র চন্দনপুর মারিয়া সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে লাইসেন্স গ্রহণ ব্যতিত আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট পচিশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন।
আর আগে, পৃথক অভিযানে গত পরশু বিকাল ৪টায় সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদনহীন, অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনকারী দুটি ফ্যাক্টরিতে টাস্কফোর্স অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার গোবিন্দকাঠী এলাকায় বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই এর অনুমোদন ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদন করে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলছে। যা একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় বর্ণিত স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনকারী দুটি ফ্যাক্টরীতে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়।...
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, বিজিবির পক্ষে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই খুলনা এর ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মোকাব্বির ড্রিংকিং ওয়াটার” এর মালিক মোঃ মাছুম বিল্লাহ এবং “আফিফা এন্টার প্রাইজ” এর মালিক আবুল হোসেন প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।








