খুলনা

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ৪

দেশ বাংলা ডেস্ক :

খুলনা মহানগরীর হোগলাডাঙ্গা অটোস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে এলপি গ্যাসভর্তি ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে রায়হান শেখ (১০) ও হাসপাতালে জুয়েল বাবুর (৩৫) মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আজ (৩০ জুন) সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় আরও ৪জন আহত হয়েছে।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার বলেন, এ দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক পালিয়ে গেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।...

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকযাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও ৫ জনকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।

দেশ বাংলা নিউজ

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button