খুলনা

খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে শিশুশ্রমমুক্ত ওয়ার্ড ঘোষণা কার্যক্রমে প্রস্তুতি সভা

দেশ বাংলা ডেস্ক :

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-১ এর উদ্যোগে খুলনা নগরীতে শিশুশ্রমমুক্ত ওয়ার্ড ঘোষণা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নগরীর বিআইএম ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,

খুলনা এরিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস-এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসাস এর নির্বাহী পরিচালক শামিমা সুলতানা শিলু ও কেসিসি বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিববৃন্দ।,,..

সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক সমস্যা, যা দূর করতে সরকারি-বেসরকারি সংস্থা, সিটি করপোরেশন এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুশ্রমমুক্ত ওয়ার্ড ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক, করণীয় এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা শিশুশ্রমমুক্ত নগরী গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।..

দেশ বাংলা নিউজ 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button