খুলনা

খুলনায় এস আই সুকান্তকে গণ ধোলাই, পুলিশে সোপর্দ 

দেশ বাংলা ডেস্ক :

খুলনায় পুলিশের এস আই সুকান্ত দাশকে মারপিট করে পুলিশের নিকট হস্তান্তরের ঘটনা ঘটেছে। আজ (২৪ জুন) বিকাল সোয়া ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে এস আই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এ সময় সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাড়িয়ে যাত্রী ওঠানোর সময় বিএনপির কিছু নেতাকর্মী সুকান্তকে গাড়ি থেকে বের করে মারধর করে। পরে বিএনপির সিনিয়র নেতারা সুকান্তকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন। এ
বিষয়টি নিশ্চিত করে খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, নিরাপত্তা জন্য এস আই সুকান্তকে হেফাজতে রাখা হয়েছে। শরীরে তেমন আঘাত লাগেনি তবে শুধু গায়ের টি-শার্ট ছিড়ে গেছে।
দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button