আন্তর্জাতিকইসলাম ও জীবন

৮ নারীকে হত্যা : সেই ‘টুইটার কিলারকে’ ফাঁসি দিল জাপান

দেশ বাংলা ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ জমাতেন। তারপর নিজের ফ্ল্যাটে তাঁদের ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করতেন। দোষী সাব্যস্ত হওয়ার পর ‘টুইটার কিলার’ নামে পরিচিত সেই ব্যক্তিকেে আজ শুক্রবার ফাঁসি দিল জাপান।

এর মধ্য দিয়ে ২০২২ সালের পর এই প্রথম কাউকে ফাঁসি দিল দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই ব্যক্তির নাম তাকাহিরো শিরাইসি (৩৮)। ‘টুইটার কিলার’ নামেও পরিচিত তিনি। কেন এই নামে ডাকা হত তাঁকে? জানা যায়, টুইটারের (বর্তমান নাম এক্স) মাধ্যমে নারীদের সঙ্গে আলাপ জমাতেন তাকাহিরো। তারপর তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন। তাঁদের ভরসা এবং আস্থা অর্জন করতেন।

এইসব নারীদের বয়স ১৬ থেকে ২৫ এর মধ্যে। তারপর সেই সব নারীকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে যেতেন। আট নারীসহ নয় জনকে নিজের জালে ফাঁসিয়ে খুনের অভিযোগ ওঠে তাকাহিরোর বিরুদ্ধে। পুলিশ বলছে, নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর শ্বাসরোধ করে খুন করতেন তিনি। তারপর তাঁদের দেহ টুকরো করে ফেলে দিয়ে আসতেন। তাকাহিরো শিরাইসি পরে জানান, ওইসব নারীরা সবাই আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যাওয়া।...

সবাই মরতে চেয়েছিল, সে কারণে তিনি সে কাজে সহায়তার কথা বলে আলাপ জমাতেন। কখনো তিনি তাদের এই আশ্বাসও দিতেন যে, নিজেও তাদের সঙ্গে আত্মহত্যা করবেন। ২০১৭ সালের সেই মামলায় তাকাহিরোকে দোষী সাব্যস্ত করে আদালত। গতকাল শুক্রবার তাঁর ফাঁসি হয়। প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সরকার ক্ষমতায় আসার পর প্রথম ফাঁসির ঘটনা এটি।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button