বিনোদন

দেশে একসঙ্গে হলিউডের ৪ সিনেমা মুক্তি পেলো

দেশ বাংলা ডেস্ক :

একসঙ্গে হলিউডের ৪টি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। আজ শুক্রবার এগুলো মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।

এরমধ্যে রয়েছে ‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। আলোচিত হরর ছবি ‘মেগান’-এর সিক্যুেয়ল ‘মেগান ২.০’ এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এফ ওয়ান’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে শুক্রবার।

অন্যদিকে, জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ গত ১৩ জুন মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে ভালো সাড়া পেয়েছে।

এ বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্য আয়ের দিক থেকে এ পর্যন্ত সেরা পাঁচ সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে আছে এটি। এ ছাড়া, এক দশকের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। এটিও দর্শক প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ আশা করছেন, বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাবে ছবিগুলো।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button