অর্থনীতি

১৩১ কোটি ২২ লাখ ডলার ১৫ দিনে রেমিট্যান্স এসেছে,

দেশ বাংলা ডেস্ক

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৩১ কোটি ২২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশীয় মুদ্রার হিসাবে (১ ডলার= ১২২ টাকা) ১৬ হাজার ৮ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।

শুধু রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার ও বিদেশী খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।

দেশ বাংলা নিউজ

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button