জাতীয়

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি হচ্ছে : আইন উপদেষ্টা

দেশ বাংলা ডেস্ক

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

অদ্যাদেশ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আনদোলনরত কর্মচারীরা স্মারকলিপি পেশ করতে এলে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, তাদের দাবি ও আপত্তিগুলো শোনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।..

সেখানে উপদেষ্টাসহ অন্যরা থাকবেন। কমিটি শিগগিরই গঠন করা হবে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে। তিনি আরও বলেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পদ্মা দেশের কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে। অধ্যাদেশটি যখন উপদেষ্টা পরিষদে পাস হয়েছে তখন আমি দেশের বাইরে ছিলাম।

দেশ বাংলা নিউজ 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button