খুলনাঞ্চলখুলনা

খুলনায় বিএনপি নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ ২০-২৫ জনের বিরুদ্ধে জমি দখলচেষ্টা, চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার খুলনার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা করেন ভুক্তভোগী সাজিদুল ইসলাম বাপ্পি, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও জেলা সদস্য সচিব।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৫ এপ্রিল সকালে কুয়েট রোড এলাকায় বাপ্পির পৈতৃক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়। এ সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করে দেয়।..
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাপ্পির পিতাকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পাশাপাশি আব্বাসের নামে ৩ শতক জমি লিখে দিতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্তরা বাপ্পির পিতার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং টাকা না দিলে জমিতে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে চলে যায়।
নালিশিতে আরও উল্লেখ করা হয়, প্রধান আসামী আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপকর্মের অভিযোগে তাকে একাধিকবার শোকজ করা হয়েছে এবং বর্তমানে তিনি শোকজপ্রাপ্ত অবস্থায় রয়েছেন।
ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয় বলে জানান বাদী। এর প্রেক্ষিতে তিনি দণ্ডবিধির ৩৮৬/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৩৯৪/৩২৩/৩৯২/৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। এর আগে গত ২৬ এপ্রিল একই ঘটনায় মহানগর বিএনপির কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।....

#দেশবাংলানিউজ #deshbanglanews

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button