খুলনারাজনীতি

খানজাহান আলী থানা বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্ম মুখিয়ে আছে : বকুল

দেশ বাংলা ডেস্ক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল বলেছেন, সমাজের সর্বক্ষেত্রের যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে, তারা দলের সদস্য হবেন। তবে সতর্ক থাকতে হবে, যাতে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও দাগি আসামি দলে অনুপ্রবেশ করতে না পারে। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১দফা বাস্তবায়ন হলে দেশের জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের জনগনের মৌলিক অধিকার ও ভাগ্য উন্নয়নের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি বলেছেন নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তরুণ প্রজন্ম ২০১৪, ১৮ ও ২৪ সালে নিজেদের অধিকার প্রদর্শন করতে পারেনি। তারা মুখিয়ে আছে একটি নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মূলত আমরা নির্বাচনের কথা বলি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।
আজ শনিবার (২৮ জুন) বিকাল ৪টায় ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড চত্ত্বরে খানজাহান আলী খানজাহান আলী থানা এলাকায় নতুন সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু তা যেন কোনোভাবেই বিভেদে পরিণত না হয়। দল আগামী নির্বাচনে যাঁকে মনোনয়ন দেবে, তাঁকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আমাদের যারা পুরাতন সদস্য রযেছে তাদের সদস্য ফরম নবায়ন করা হবে। পাশাপাশি নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। নতুন সদস্য সংগ্রহে আমরা লক্ষ্য রাখছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন সদস্য যেন অর্ন্তভুক্ত না হয়। তাদের যারা সদস্য করবে সংশ্লিষ্ট ইউনিটকে শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এলাকার তরুণ, যারা নতুন ভোটার হয়েছে তাদের দলে অর্ন্তভুক্ত করার জন্য। এলাকায় পরিচ্ছন্ন ও ক্লিন তরুণ, যাদের সাথে ফ্যাসিস্টদের সংশ্লিষ্টতা নেই তাদের সদস্য করা মূল টার্গেট থাকবে। বিশেষ অতিথি খুলনা মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল তুহিন বলেছেন, একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। দলের আদর্শ ও কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।...

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজি মিজানুর রহমানের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপি থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের পরিচালনায় এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, মামুন মেম্বার, শেখ আনোয়ার হোসেন, ডাঃ রইস উদ্দীন, কাজী শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হেলাল শরীফ, মোল্লা সোহরাব হোসেন, ইমদাদুল হক, মাষ্টার শাওন, শাম্মী চৌধুরী মলি, শিরিনা আক্তার, সাবিনা ই্য়াসমিন, সাইফুল্লাহ তারেক , শহিদুল ইসলাম সোহেল, শাহরিয়ার খান মাসুম , আল মামুন জুয়েল, মেহদী হাসান বাপ্পী, আল আমিন , রাসেল মাহমুদ, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, সিয়াম হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button