আজ ১৪ মার্চ, শনিবার (২৪ রমজান) বিকাল ৫টায় ব্রাইট খুলনার অস্থায়ী কার্যালয়, শিববাড়ি ব্র্যাক ব্যাংকের সামনে গরীব, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী ও মশারী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসহায় মানুষের বন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ব্রাইট খুলনার সভাপতি লায়ন এম এস শিবলী। ...
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মনোয়ার হোসেন লাভলু, শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ফারহান, প্রচার সম্পাদক এস কে রানা আহমেদ, আইন সম্পাদক সৈয়দ নূর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক চুন্নু খন্দকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইমন মুন্সি, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।...
এছাড়াও উপস্থিত ছিলেন সাদ্দাম, রুবেল, আলাউদ্দীন, আব্দুল্লাহ জহির, আলমগীর, উজ্জ্বল, হেলাল, মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের সভাপতি লায়ন এম এস শিবলী বলেন, ব্রাইট খুলনা সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং মাদকমুক্ত সুন্দর খুলনা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।....









