খুলনা

খুলনায় ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরূপা বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ওয়ালটনের ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন শতরূপা বিশ্বাস। ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পান তিনি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে শতরূপা বিশ্বাসের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান উপস্থিত থেকে উপহার হস্তান্তর করেন।

ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজার এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা।

উপহার হিসেবে পাওয়া পণ্যের মধ্যে রয়েছে একটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

জানা যায়, সম্প্রতি নগরীর ডাকবাংলা এলাকার ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন শতরূপা বিশ্বাস। পরে নিজের নাম, মোবাইল নম্বর ও ফ্রিজের বারকোড নম্বর দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। কিছুক্ষণ পর তাঁর মোবাইলে ‘ওয়ালটন হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার এসএমএস আসে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শতরূপা বিশ্বাস বলেন, প্রথমে এসএমএসটি দেখে বিষয়টি বুঝতে পারছিলাম না। পরে প্লাজার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ফ্রিজ কেনার সুবাদে আমি এতগুলো পণ্য উপহার পেয়েছি। খবরটি শুনে আমি ও আমার পরিবার ভীষণ আনন্দিত হয়েছি। ওয়ালটনের পণ্যের মান ও দাম ভালো। ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপহার হাতে পেয়ে ওয়ালটনের প্রতি আস্থা আরও বেড়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় ক্রেতাদের জন্য রয়েছে ‘হাউজফুল অফার’। এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ঘরভর্তি পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুবিধা।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ডিজিটাল কাস্টমার ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে গ্রাহকরা সহজেই সেবা নিতে পারবেন। এ কার্যক্রমে গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button