খুলনাবাংলাদেশ

ঈদ উপলক্ষে খুলনায় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর খাদ্য সামগ্রী বিতরণ

দেশ বাংলা ডেস্ক

সিএসআরএম কার্য়ক্রমের আওতায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির আওতাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও খুলনা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে খালিশপুরে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার সকালে রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় সাত ধরনের খাদ্যসামগ্রী।..

চার শত পরিবারের মাঝে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদ হালিম বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ-এর ক্ষুদ্র এ প্রচেষ্টা। আমরা শুধু বিদ্যুৎই উৎপাদন করি না বরং স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্বও বটে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় উৎসবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি দেশের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া জনগোষ্ঠির মধ্যে সহযোগিতা করে থাকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এ ধরনের আয়োজনের জন্য বিদ্যুৎ কেন্দ্র ও প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কার্যক্রম নিয়মিতভাবে চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খালিশপুরস্থ রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদ হালিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ কুমার দত্ত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ব্যবস্থাপক মোঃ জয়নুল আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ বাংলা নিউজ 

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button