যশোর

বেনাপোল সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক,

বেনাপোল প্রতিনিধি

যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে ৫১ লাখ ৬ হাজার ২৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারাদিন অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, কম্বল, থ্রী পিস, তৈরি পোশাক, কাজু বাদাম, কিসমিস, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম

যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দিনভর বিজিবির বিশেষ টহলদল যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫১ লাখ ৬ হাজার ২৪০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, কম্বল, থ্রী পিস, তৈরি পোশাক, কাজু বাদাম, কিসমিস, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে। বিজিবির এধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

দেশ বাংলা নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button